সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

অভিনয় করে মামলা খেলেন আলিয়া ভাট!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুশান্ত-ভক্তদের অভিযোগ, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলিউডের নামজাদা পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের। রিয়াকে নিজের হাতে বন্দী করতে তিনি সুশান্তের জীবনকে নষ্ট করেছেন।

গভীর ষড়যন্ত্র করে তিনি সুশান্তের সঙ্গে নোংরা রাজনীতির খেলা খেলেছেন। যার প্রেক্ষিতে অবসাদে ভুগে মৃত্যুকে বেছে নিলেন সুশান্ত। এ ব্যাপারে মুম্বাই পুলিশের তদন্ত এখনও চলছে। শিগগিরই হয়তো নতুন কোনো তথ্য জানা যাবে।

এবার জানা গেল, ‘সড়ক ২’ নিয়ে আইনি ঝামেলারও মুখোমুখি মহেশ। সদ্য মুক্তি পাওয়া ‘সড়ক ২’ ছবির পোস্টার হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে- এমন অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এর এ এবং ১২০’র বি ধারায় মামলা দায়ের হয়েছে মহেশ ভাটের বিরুদ্ধে। বাদ পড়েননি তার মেয়ে আলিয়াও। কারণ এ নায়িকা ছবিটির মূল চরিত্রে রয়েছেন।

সিকান্দারপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশোর পরাশর নামে এক ব্যক্তি ‘ভাট ক্যাম্পের’ বিরুদ্ধে হিন্দুধর্মকে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে।

এ প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্র কিশোরের আইনজীবী সোনু কুমার অভিযোগ সম্পর্কে জানিয়েছেন, ‘সড়ক ২’ সিনেমার নতুন পোস্টারে যেভাবে কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে, তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক। তার বক্তব্য, কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি স্থান, যেখানে শিবশম্ভুর বাস বলে লোককথায় প্রচলিত রয়েছে। সেই পর্বতের ছবি নিয়ে কেন ঠাট্টা করা হলো? সেই প্রশ্ন তুলেই চন্দ্র কিশোর মামলা করেছেন।

এজন্যই হয়তো মামলা দায়েরকারী চন্দ্র কিশোরকে পাত্তা দিতে চাইছেন না মহেশ ভাট ও তার কন্যা আলিয়া। বিষয়টি নিয়ে তাই দুজনেই নিরব রয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর পর ‘সড়ক ২’ দিয়েই আবার বলিউডে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন মহেশ ভাট। ১৯৯১ সালের ‘সড়ক’-এর সিক্যুয়েল এই ছবি। যেখানে পুরনো জুটি সঞ্জয় দত্ত এবং পূজা ভাটের সঙ্গে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর এবং আলিয়া ভাট। রয়েছেন কলকাতার যিশু সেনগুপ্তও।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD