সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

আমিরাতে প্রবেশে বাংলাদেশসহ ১০ দেশের করোনার সনদ লাগবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের বেলায় করোনা নেগেটিভ সনদ আবশ্যক করা হয়েছে।

৮ জুলাই স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য ৯টি দেশ হল- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ফিলিপাইন, মিসর, রাশিয়া, তাঞ্জানিয়া ও আমেরিকা।

এ দিকে ৭ জুলাই থেকে পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত উন্মুক্ত করা হয়েছে। পর্যটকরা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD