মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।

আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD