শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

আসসালামু আলাইকুম, ঈদ মোবারক : ট্রুডো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

 

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে কানাডা ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলেও মনে করেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় তরুণ রাজনীতিক।

ঈদ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেওয়া ভিডিওতে ট্রুডো বলেন, “সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদ্‌যাপন।”

মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা বার্তায় রমজান ও ঈদের তাৎপর্যও তুলে ধরেছেন ট্রুডো। কিন্তু করোনাভাইরাস সংকটের কারণে এবারের ঈদের অনেক আচার-অনুষ্ঠান ভিন্ন প্রকৃতির হচ্ছে বলে জানান কানাডার সরকার প্রধান।

“যেহেতু আমরা কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদ্‌যাপন ভিন্ন হবে। যেমনটা পুরো রমজান জুড়ে হয়েছে, মুসলিম কানাডীয়রা ঘরে নামাজ পড়বে। বিশেষ এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।”

করোনা সংকটে কানাডীয় মুসলমানদের অবদানের কথাও ঈদ শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন ৪৮ বছর বয়সী ট্রুডো- “রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে মুসলিম কানাডীয়রা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।”

“আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিতে মুসলিম কানাডীয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি দিতে এবং আমরা যে বৈচিত্র্যপূর্ণ জাতিতে পরিণত হয়েছি তা উদ্‌যাপন করতে ঈদুল ফিতর আমাদের সবার জন্য একটা সুযোগ।”

“আমাদের পরিবারের পক্ষ থেকে সোফিয়ে (ট্রুডোর স্ত্রী) ও আমি সবাইকে উৎফুল্ল একটি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।”

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD