সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বেগম রোকেয়া পুরস্কার পাচ্ছেন ঋতুপর্ণা জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

ইউটিউবে রবীন্দ্রজয়ন্তীর সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ছায়ানটের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন আজ। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে জনসমাগম এড়িয়ে চলার কারণে বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভাধর সাহিত্যিকের জন্মদিনে কোনো বিশেষ আয়োজন হচ্ছে না। তবে এত সীমাবদ্ধতার মাঝেও অনলাইনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে সরব ছায়ানট।

সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন সানজিদা খাতুন। ‘ওই মহামানব আসে’ শীর্ষক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবিগুরুকে স্মরণ করে।

পশ্চিম বাংলাতেও ২৫ শে বৈশাখ উপলক্ষে ইন্টারনেটে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৩ এপ্রিল সল্টলেকের একটি এনজিও ‘প্রয়াসম’ জানিয়েছিল ভার্চুয়াল রবীন্দ্র-উৎসবের কথা, যার পোশাকী নাম দেয়া হয়েছে শান্তি নিকেতন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD