মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

ইউরোপে মানবপাচারকারী ‘ইউরো আশিক’ গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

সাগরপথে ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ইউরো আশিকসহ সাত জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

শনিবার (১০ জুলাই) র‍্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১০ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আশিক ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে মানবপাচারকারী ‘রুবেল সিন্ডিকেট’র প্রধান সমন্বয়ক। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD