মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ইউরো চ্যাম্পিয়ন ইতালি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে কোচ রবার্তো মানচিনির ইতালি । এটি তাদের দ্বিতীয় ইউরো ট্রফি।

নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ গোলে অমীমাংসিত। ফলে ফাইনাল ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ।

ম্যাচের দুই মিনিটের মাথায় ইংল্যান্ড এগিয়ে যায় লুক শ’র গোলে। ৬৭তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। অতিরিক্ত সময়েও ফল না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ্জুরি শিবিরের হয়ে পেনাল্টি মিস করেন আন্দ্রেয়া বেলোত্তি ও জর্গিনহো। কিন্তু ইংলিশদের হয়ে পেনাল্টি শ্যূটআউটে ব্যর্থ হন মার্কাশ রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকায়ো সাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD