বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা ‘গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ১৩০০ উন্নয়ন প্রকল্প’ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে

এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো একুশে পদক পাওয়া চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বরাবরের মতো ফের বিব্রত তার পরিবার। শুক্রবার (১৫ মে) বিকেল থেকেই ফেসবুকে তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ে।

বরেণ্য এই অভিনেতা বর্তমানে নিজ বাসাতেই আছেন এবং সুস্থ আছেন।

এ খবর নিশ্চিত করে তার ভাই সালেহ জামান সেলিম বলেন, প্রতি রমজানেই ভাইয়ার (এটিএম শামসুজ্জামানের) মৃত্যুর গুজব ছড়ানো হয়।

তিনি বলেন, এ পর্যন্ত আমার ভাইয়াকে কতবার মেরে ফেলা হলো তা হয়তো হিসাব কারো কাছেই নেই। বিশেষ করে প্রতি রমজানে এই রকম মিথ্যা খবর বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে জামায়াত-শিবিরের বেশকিছু গ্রুফ থেকে মৃত্যুর খবর ছড়ানো হয়। তিনি বর্তমানে ভালো আছেন এবং নিজ বাসাতেই আছেন।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু গণমাধ্যমে একাধিক মৃত্যুর খবর প্রকাশ হয় এটিএম শামসুজ্জামান। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসাতেই অবস্থান করছেন। ধর্মীয় গ্রন্থ আর বই পড়ে দিন কাটছে তার।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD