সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

এবারের হজে মুসল্লি ১ হাজারের কম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এবার সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। হজে এবার এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে টেলিফোনে তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে টেলিফোন করেন। এ সময় কোভিড ১৯-এর কারণে ঐতিহ্যগত হজ বাতিলের বিষয়টি অবহিত করেন। এবার হজে এক হাজারেরও কম লোক (দেশি-বিদেশি) অংশ নেবেন বলেও জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

এর আগে ১৪ জুন দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার ফোন করবেন।

প্রসঙ্গত এবার সৌদি আরবে যারা অবস্থান করছেন, শুধু তারাই হজ করার সুযোগ পাবেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ কারণে বাংলাদেশের ৬৫ হাজার নিবন্ধনকারী হজের সুযোগ থেকে বঞ্চিত হলেন।

গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন, এদের মধ্যে ১৮ লাখই সৌদির বাইরের। কিন্তু এবার বিশ্বব্যাপী কোভিড ১৯-এর বিস্তারের ব্যাপকতায় হজের পরিসর সীমিত করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD