বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরেক ক্রিকেটার নাজমুল অপু। গণমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নাজমুল ইসলাম অপু।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। গত বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ (শনিবার) দুপুরেই রেজাল্ট পেয়েছি; পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার (১৯ জুন) বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শনিবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD