মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

ওয়াসার নির্বাহী প্রকৌশলীর পদাবনতির আদেশ হাইকোর্টে স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হককে দেওয়া পদাবনতির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দিয়েছেন। ওই কর্মকর্তার করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএস আরেফিন জুন্নুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

রাজধানী ঢাকায় ২০১৭ সালে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে সেসময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে ঢাকা ওয়াসার ড্রেনেজ সার্কেলের তখনকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের বক্তব্যও ছিল। পরবর্তীতে ওই বক্তব্যে ঢাকা ওয়াসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। দীর্ঘদিন পর মো. মোজাম্মেল হককে নির্বাহী প্রকৌশলীর পদ থেকে উপ-সহকারি প্রকৌশলী পদে পদাবনতি দিয়ে গত ৪ জুলাই আদেশ জারি করে ওয়াসা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে থাকাবস্থায় তার স্বাক্ষরে এই আদেশ জারি হয়। এ অবস্থায় ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন মো. মোজাম্মেল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD