শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

করোনায় যুগ্মসচিব জাফর আহম্মদের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্মসচিব) জাফর আহম্মদ খান।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই না ফেরার দেশে চলে যান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সেন্সাস উইংয়ের উপপরিচালক উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, জাফর আহম্মদ খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি ছিল। আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।

সারাদেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন তিনি।

কিছুদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। পরে অফিস শুরু করেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD