শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

কারওয়ান বাজারে করোনা রোগী শনাক্ত , আড়ত লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার থেকে সব স্থানে এবং সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার। এখানে প্রত্যেক দিন সকালে ভিড় লেগেই থাকে। এবার সেখানেই শনাক্ত হলো করোনা রোগী।

জানা যায়, কারওয়ান বাজারের কাঁচাবাজার আড়তে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ।

তিনি বলেন, আড়তের (লাউ পট্টি) একজন ব্যবসায়ী ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দুই জনেরই করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপরই ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করে দেয়া হয়েছে।

জানা গেছে, আজ দুপুরে ওই দুই জনের কোভিড-১৯ পজিটিভ আসার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপরই লাউপট্টির একটি আড়ত ও তার পাশের একটি বাসা লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার এসআই ইয়াসিন আলী বলেন, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যজনকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD