সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

কিলার বেনজীর দুবাই আছেন, তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জঘন্য হত্যাকারী হিসেবে আখ্যায়িত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বেনজির সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আছেন। আমাদের কাছে যে তথ্য আছে তাতে তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক এই আইজিপিকে গ্রেফতারের বিষয়ে সংসদে সরকারি-বিরোধী দল একসুরে কথা বলেন। দেশে ফিরিয়ে এনে তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ৩০ মিনিটের বেশি সময় ধরে শুধু বেনজিরের গ্রেফতারের দাবির বিষয়ে কথা বলেন।

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কিলার, হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন। দেশ ও জাতির দুশমন তিনি। বেনজীর সেন্ট লুসিয়ায় যাননি, তিনি দুবাইয়ে আছেন। আমাদের দূতাবাস সতর্ক আছে। আমরা কিছু করছি তার বিচারের জন্য। আমরা সবাই এক আছি। আমরা একসঙ্গে কাজ করছি।

তিনি বলেন, কেইস করে জঘন্য হত্যাকারীকে আনতে পারবো। মানুষ হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের যারা দেশের জেলে আছে তাদের বিচার হবে। আমাদের সাপোর্ট করেন আমরা ইনশা আল্লাহ বিচার করবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD