শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

চলাচলে অক্ষম মাকে মাটিতে পুঁতলেন ছেলে, তিনদিন পর বেরিয়ে এলেন তিনি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চলাচলে অক্ষম মাকে মাটিতে পুঁতলেন ছেলে, তিনদিন পর বেরিয়ে এলেন তিনি!

চীনে খুন করার উদ্দেশে চলাচলে অক্ষম মাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেললেন এক সন্তান। দেশটিতে শাংসি প্রদেশে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছেলের এমন কাণ্ডে ওই এলাকার বাসিন্দারা হতভাগ।

জানা যায়, পুঁতে ফেলার তিনদিন পরেই কবর থেকে বেরিয়ে আসেন মা। তিনদিন মাটির তলায় থেকেও তার মৃত্যু হয়নি। মাটি সরিয়ে এমন জ্যান্ত মানুষ উঠে আসতে দেখে চমকে গিয়েছিল পুলিশ। পরে তদন্তে বেরিয়ে এলো ছেলে মাকে খুন করতেই জ্যান্ত কবর দিয়েছিল। তবে তিনদিন মাটির তলায় থেকেও প্রাণ হারাননি মা।

কোনোমতে শেষ মুহূর্তে জীবন বাঁচিয়ে বেরিয়ে এসেছেন।
অভিযুক্ত ছেলের স্ত্রী জানিয়েছেন, চলতি মাসে ২ তারিখে মাকে হঠাৎ উধাও হয়ে যায় ছেলে। তিনদিন মা বাড়িতে ফিরছেন না দেখে পুলিশকে খবর দেয়া হয়। তারপরই প্রকাশ্যে আসে এই ঘটনা। আপাতত অভিযুক্ত ছেলেকে পুলিশ আটক করেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মা অসুস্থ ছিলেন। তবে তার চলার ক্ষমতা ছিল না। এই পরিস্থিতিতে ছেলে চলাচলে অক্ষম মা–কে সামলাতে সামলাতে অধৈর্য হয়ে পড়েছিলেন। তাই মাকে মেরে ফেলতে চেয়েছেন। ছেলের বয়স ৫৮ এবং মায়ের বয়স ৭৯ বছর।

সূত্র: গ্লোবাল নিউজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD