মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

চিরবিদায় বলিউড অভিনেতা ঋষি কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

বলিউডের অভিনেতা ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হলো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের চান্দাওয়াড়ি শ্মশানে তাকে দাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্য, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। এছাড়া অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী আলিয়া ভাট ও পরিচালক অয়ন মুখার্জিকে দেখা গেছে।

বলিউড হাঙ্গামার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- করোনাভাইরাসের কারণে ভারতে চলাকালীন লকডাউনের নিয়ম যেনো না ভাঙে সে কারণে ঋষি কাপুরের শেষকৃত্যে মাত্র ১৬ জনকে থাকার অনুমতি দিয়েছে মুম্বাই পুলিশ।

দুই বছর ধরে লিউকেমিয়া ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন ঋষি কাপুর। চিকিৎসার জন্য দীর্ঘদিন নিউইয়র্কে ছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।

গত বছর ভারতে ফেরেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে আবার অসুস্থ হয়ে খবরের শিরোনামে আসে তার নাম।

আশঙ্কাজনক অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন ঋষি। আইসিইউতে রাখা হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান গুণী মানুষটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD