সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চীনের প্রতিবেশী, তবুও ভিয়েতনামে মৃত্যুহার শূন্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

মহামারি করোনাভাইরাসের মোকাবেলায় বিশ্বের যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি সফল হয়েছে তার মধ্যে অন্যতম ভিয়েতনাম। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এখনো সেখানে মৃত্যুহার শূন্য। আর যারা আক্রান্ত হয়েছেন, তাদের অধিকাংশই সুস্থ হয়ে গেছেন।

ভাইরাসটি যখন চীনে মাত্রই ছড়িয়ে পড়তে শুরু করে, ঠিক তখনই ভিয়েতনামে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। গত ২৩ জানুয়ারি চীনের উহান থেকে এক ব্যক্তি তার ছেলেকে দেখতে ভিয়েতনামের হো-চি-মিন শহরে আসেন। তখন তার শরীরে মরণব্যাধী এ ভাইরাসটি শনাক্ত হয়। আর সে সময় করোনায় আক্রান্ত হয়ে উহানে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে।

এরপর পরই সতর্ক হয়ে যায় দেশটির সরকার। করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপগুলো কার্যকর করতে শুরু করে। যার ফলশ্রুতিতে করোনা সংক্রমণের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ভিয়েতনামে মৃত্যুহার শূন্য।

৯ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৩৮১ জন। এদের মধ্যে ৩৫৩ জনই সুস্থ হয়ে গেছেন। আর প্রাণ হারাননি কেউই। অর্থাৎ ভাইরাসটি মোকাবেলায় প্রায় শতভাগ সফল তারা।

এমন সাফল্য অর্জন করার কিছু কারণও আছে কমিউনিস্ট একনায়কতান্ত্রিক দেশ ভিয়েতনামের। ভাইরাসটির সংক্রমণের শুরু থেকেই তারা চীনের আশ্বাসের ওপর অন্ধের মতো ভরসা করেনি। বরং সঙ্গে সঙ্গেই সীমান্ত বন্ধ করে দেয়। জনগণকে জোর করে ঘরবন্দী রাখা হয়। আর আক্রান্তদের শনাক্ত করে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখে দেশটির সরকার। এতেই এমন সাফল্য এখনো ধরে রাখতে পেরেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD