শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

টেস্ট নিয়ে কৌতুক করেছিলেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

করোনাভাইরাস নিয়ে একেক সময় একেক ধরনের মন্তব্য করে আলোচনা বা সমালোচনায় থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার ওকলাহোমায় নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে করোনাভাইরাস পরীক্ষাকে ‘দুই দিকে ধার আছে এমন তলোয়ার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই টেস্টের কারণেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত হচ্ছে।

ওই সমাবেশে ট্রাম্প বলেন, যখন আপনি পরীক্ষা করবেন… তখনই আপনি আরও বেশি লোক পাবেন, আরও বেশি আক্রান্ত লোক পাবেন, তাই আমি আমার লোকজনকে বলেছিলাম টেস্টের গতি শ্লথ করে দিতে।

পরে প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যে, তিনি কৌতুক হিসেবে এই মন্তব্য করেছেন।

সোমবার তিনি এবিষয়ে টু্ইট করে বলেছেন, একটি দেশ যত বেশি পরীক্ষা করবে, সেদেশে তত বেশি আক্রান্ত লোক পাওয়া যাবে।

তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই মন্তব্যের সঙ্গে একমত নন।

যুক্তরাষ্ট্রে প্রায় ২৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD