মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক ‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ ফ্যামিলি কার্ডের উদ্বোধন:প্রথম ধাপে পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দুজনের মৃত্যু ইরানের নারী ফুটবল দলকে আশ্রয় দিতে চাইলেন ট্রাম্প আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু শাহজালালে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ইয়াবার বড় চালান উদ্ধার

ঢাকা মেডিকেলে ৬ করোনা রোগীকে প্লাজমা থেরাপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংগ্রহ করা প্লাজমা কোভিড -১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এম এ খান।

বুধবার (২৭ মে) এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খানের।

ডা. এম এ খান বলেন, ঈদের আগে থেকে আজ বুধবার পর্যন্ত ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। যারা শ্বাসকষ্টে ভুগতেছিল। পরীক্ষামূলক চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। রোগীদের শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

প্লাজমা সংগ্রহ শুরু হওয়ার কার্যক্রম থেকে বুধবার পর্যন্ত আনুমানিক ১৯জন করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই হাসপাতালে প্রতিদিন প্লাজমার সংগ্রহ কার্যক্রম চলতে থাকে।

বুধবার (২৭ মে) তিনজন করোনা জয়ী প্লাজমা দিয়েছে। তারা হলেন, মাশরুফ তাহমিম মল্লিক ও তার বোন মাহফারা তাসমিম এবং স্বাস্থ্যকর্মী কামরুজ্জামান তৌফিক।

ঢাকা মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মজিবুর রহমান জানান, হাসপাতালের নতুন ভবন কোভিড ইউনিট -২ এ ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আজ বুধবার পর্যন্ত আনুমানিক ৪শত রোগী ভর্তি আছে। এদের মধ্যে অনেক রোগী আছে করোনার পাশাপাশি তাদের ডায়ালাইসিস করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন রোগী আইসিইউতে আছে।

ডা. মজিবুর বলেন, ঈদের দুই দিন আগে থেকে হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর শরীরে সংগ্রহ করা প্লাজমা থেরাপী পরীক্ষামূলক দেওয়া হয়েছে। প্লাজমা দেওয়ার রোগীদের পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD