বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’

ঢামেকের বার্ন ইউনিটে করোনা রোগীদের স্থানান্তর শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে রোগীদের স্থানান্তর করা হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর শুরু হয়েছে। বুধবার(১৫ এপ্রিল) বিকেল থেকে রোগী স্থানান্তর শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এম কে এম নাছির উদ্দীন।

বার্ন ইউনিটে বর্তমানে প্রায় তিনশ’ রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের আগামী তিন দিনের মধ্যে স্থানান্তর করা সম্ভব হবে বলে জানান তিনি। এম কে এম নাছির উদ্দীন বলেন, ‘আজ বিকাল থেকে রোগীদের পালাক্রমে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে প্রায় ৩ শ’ রোগী রয়েছে, তিনদিনের মধ্যে সব রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। পরে বার্ন ইউনিটকে করোনা ইউনিট তৈরি করা হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে রোগীদের স্থানান্তর করা হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এর আগে গত ১০ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বার্ন ইউনিটকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা বিষয়ে একটি আদেশ জারি করা হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করা অপরিহার্য হয়ে পড়েছে।

চিঠিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনা অনুযায়ী রোগীদের স্থানান্তর কাজ চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD