সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

ত্রাণ পাননি ৬৯ শতাংশ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সরকার উপার্জন হারানো অসহায় মানুষকে ত্রাণ দিতে শুরু করে। প্রায় সিংহভাগ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হলেও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে উঠে এসেছে উল্টো চিত্র। তারা বলেছে, যাদের খাদ্য সহায়তা প্রয়োজন, করোনার কারণে উপার্জন হারিয়ে কষ্টে আছেন, দেশের এমন ৬৯ ভাগ মানুষই ত্রাণ পাননি।

এক সম্মেলনে ব্র্যাক এই জরিপের ফলাফল প্রকাশ করে। এই র‌্যাপিড পারসেপশন সার্ভে বা তাৎক্ষণিক ধারণা জরিপের জন্য ব্র্যাকের স্টাফরা দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার ২৩১৭ জন মানুষের সঙ্গে কথা বলেন। এর মধ্যে শতকরা ৭৯ ভাগের সঙ্গে ফোনে এবং ২১ ভাগের সঙ্গে মুখোমুখি আলোচনা করে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেসব তথ্য একত্র করে তৈরি করা হয়েছে একটি ডাটাশিট, যেখানে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন নিম্নবিত্ত মানুষেরা।

জরিপে উঠে এসেছে, ত্রাণ না পাওয়ার সংখ্যা শহরের তুলনায় গ্রামে অনেক বেশি। গ্রামের ৭২ শতাংশ মানুষ উত্তর দিয়েছেন তারা ত্রাণ পাননি। শহরের ক্ষেত্রে এই উত্তর দিয়েছেন ৬২ শতাংশ। অথচ করোনার প্রাদুর্ভাবের কারণে প্রান্তিক এলাকার মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

জরিপে আরো বলা হয়- শতকরা ৯৫ ভাগ মানুষ মনে করেন, গত ফেব্রুয়ারি মাসে তারা যতো টাকা আয় করতেন, সেই তুলনায় গড়ে ৭৬ ভাগ কমে গেছে উপার্জন। এছাড়া করোনাভাইরাসের কারণে স্বল্প আয়ের ৬২ শতাংশ মানুষ তাদের সম্পূর্ণ রোজগার হারিয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD