শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দোয়া চেয়েছেন শহিদ আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

দোয়া চেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্তমানে করোনা আক্রান্ত এই ক্রিকেটার। টুইট বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছিলেন। জিও টিভিকে আফ্রিদির ভাই তারিক আফ্রিদি বলেন- এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন ছাড়া শহীদ আফ্রিদি আর কিছুই চায় না। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে খাবার ও সুরক্ষার সামগ্রী পৌঁছে দিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে সে। সে নিজের জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে এ কাজ করছে এবং কোভিড-১৯ ভাইরাসে এখান থেকেই সংক্রমিত হয়েছে।

আফ্রিদি করোনা আক্রান্ত হলে মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা আবেগি স্ট্যাটাস দিয়েছে যে যার মতো। সুস্থতা কামনা করেছে প্রিয় ক্রিকেটারের। অবশ্য ভক্তদের ভালোবাসার পাল্টা জবাব দিতে ভুলেননি পাক ক্রিকেটার। নিজের টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে মানবতার সেবায় এগিয়ে আসেন সাবেক এই অধিনায়ক। গরীব-দুঃখিদের পাশে দাঁড়ান ত্রাণ নিয়ে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাহায্য।

তবে খুশির ব্যাপার হলো দিন দিন সুস্থ হয়ে উঠছেন আফ্রিদি। এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা সায়মা খান, ‘সুখবর হলো তিনি প্রতিদিন একটু একটু করে ভালো অনুভব করছেন। গরীব মানুষের জন্য তিনি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলেন। রোজার মাসে প্রায় কোনো বিশ্রাম ছাড়াই সাহায্য নিয়ে দৌড়েছেন। সামনে থেকে এভাবে সাহায্য করলে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD