মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

নওগাঁয় ২০০ সিএনজি চালক পেল খাদ্য সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

নওগাঁয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ২০০ সিএনজি চালকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি তেল ও সাবান।

রোববার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক শফিক ছোটসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ৩৩৩ নম্বরে ফোন ও সরাসরি কলের প্রেক্ষিতে গতকাল শনিবার ৪৯ জনকে একই রকম খাদ্য সহায়তা প্রদান ও আজ রোববার ২০ জন আবেদনকারীকে ৫০০ টাকা করে দেয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD