শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

নিকোলসের বিশ্বকাপ ফাইনালের জার্সি দান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

করোনা সঙ্কটে মানবিক সহায়তার জন্য জার্সি দান করছেন নিকোলসকরোনা সঙ্কটে মানবিক সহায়তার জন্য জার্সি দান করছেন নিকোলস।

করোনাভাইরাস লকডাউনে নিউজিল্যান্ডের অনেক পরিবার দিন পার করছে অর্থ ও খাদ্য কষ্টে। সমস্যার মধ্য দিয়ে যাওয়া সেইসব পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে যাচ্ছেন হেনরি নিকোলস। দান করতে যাচ্ছেন নিজের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের জার্সি।

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার নিকোলস অনেকদিন ধরেই যুক্ত আছেন ইউনিসেফ নিউজিল্যান্ডের সঙ্গে। মানবহিতৈষী এ গ্রুপেই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দুটি জার্সির একটি দান করবেন তিনি। যাতে রয়েছে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডের অটোগ্রাফ।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞের ফাইনালে শর্ট স্লিভের এই জার্সি গায়ে জড়িয়ে ছিলেন নিকোলস। শিরোপা নির্ধারণী ম্যাচে ওপেনিংয়ে নেমে কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংসও খেলে ছিলেন। কিন্তু টাই ম্যাচের সুপার ওভারের নাটকীয়তা শেষে বাউন্ডারি হাঁকানোর হিসাবে ব্ল্যাক ক্যাপস শিবিরের হৃদয় ভেঙে দেয় স্বাগতিক ইংল্যান্ড।

নিউজিল্যান্ডে চলছে এখন চতুর্থ লেভেলের লকডাউন। এই বিপর্যয়ের দিনে ক্রাইস্টচার্চের নিকোলস সাড়া দিলেন মানবতার ডাকে।

কোভিড-১৯ মহামারীতে লড়াই করে যাওয়া কিউই শিশু ও পরিবারগুলোকে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে ইউনিসেফ নিউজিল্যান্ড। দেশব্যাপী জরুরি খাদ্য ও হাইজিন সামগ্রী সরবরাহ করতে দাতব্য সংস্থা সালভেশন আর্মি ও কাউন্টডাউন সুপারমার্কেটের সঙ্গে পার্টনারশিপ গড়েছে ইউনিসেফ নিউজিল্যান্ড।

সালভেশন আর্মি সাধারণত সপ্তাহে ১২০০ খাবারের পার্সেল সরবরাহ করে থাকে। কিন্তু প্রতি সপ্তাহে সেই চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারে। তাই অভাবী পরিবারের মাঝে জরুরি সহায়তা দিতে তহবিল গড়ে চলেছে ইউনিসেফ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD