শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নোবেলের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

কলকাতার জি বাংলার সারেগামায় জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ উঠেছে। ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিযোগ তোলেন টালিগঞ্জের সংগীত পরিচালক সৈকত চট্টোপাধ্যায়।

তবে বিষয়টি নিয়ে জানতে নোবেলর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈকত চট্টোপাধ্যায় লেখেন, লিখিত চুক্তি হওয়ার আগে প্রকাশ না করার শর্তে ‘বাংলা মিলবে কবে’ গানটি নিয়েছিলেন নোবেল। কিন্তু চুক্তি ছাড়াই কিংবা আমার অনুমতি ছাড়া গানটি প্রকাশ করে নোবেল কপিরাইট লঙ্ঘন করেছেন।

তিনি জানান, গানের পারিশ্রমিক ৩০ হাজার টাকা দেয়ার কথা থাকলে মাত্র ১০ হাজার টাকা দিয়ে আর বাকি অর্থ দেননি নোবেল।

বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইন; গানের মূল স্বত্ব গীতিকার ও সুরকার গানের মালিক। কখনো কণ্ঠশিল্পী গানের মালিক হতে পারেন না।

কপিরাইটের প্রচলিত আইনে সুরকার ও গীতিকারের অনুমতি ছাড়া কোনো গান প্রকাশ করলে তা কপিরাইট আইনের ৭১ ধারার লঙ্ঘন মর্মে ৮২ ধারায় সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা আছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD