মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৩ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৮৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৫৫ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

রোববার ( ১১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন, সেনবাগে ১ জন, চাটখিলে ৮ জন, কোম্পানীগঞ্জে ৬ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৭শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৪১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬০ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD