সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

প্রকাশ হলো সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তব্ধ পুরো বলিউড। এই তারকার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার, সহকর্মী ও ভক্তরা।

রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্ত’র বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রবিবার দিনগত রাতে সুশান্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশ জানিয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। তার শরীরে মাদক কিংবা বিষ পাওয়া যায়নি। ছিল না অন্য কোনো আঘাতের চিহ্ন। তাছাড়া তার ঘরে অস্বাভাবিক কোনো আলামতও দেখা যায়নি। তবুও বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সুশান্তের সঙ্গে থাকতেন তিনজন, একজন ক্রিয়েটিভ ম্যানেজার, ম্যানেজার ও বাড়ির বাবুর্চি৷ এই তিনজনের বয়ান নিয়েছে পুলিশ৷ এছাড়া যে চিকিৎসকের কাছে সুশান্ত চিকিৎসা নিচ্ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

এদিকে সুশান্ত আত্মহত্যার করেনি বলে দাবি করেন তার মামা আর সি সিং। তিনি এ নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি তুলেছেন।

সোমবার (১৫ জুন) মুম্বাইতে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হাওয়ার কথা রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD