শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ফাইজারের ৬০ কোটি করোনার টিকা কিনছে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের অক্সফোর্ডের পাশাপাশি মার্কিন ওষুধ কম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের পক্ষ থেকেও তাদের টিকা নিরাপদ বলে জানানো হয়েছে। আর ফাইজারের এই ভ্যাকসিনের ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ডোজ কিনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর ব্লুমবার্গের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ হলো ফাইজার কোম্পানির ভ্যাকসিন কিনে নেয়ার প্রক্রিয়া। ভ্যাকসিনের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডোজ কেনার জন্য দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের পরিশোধ করতে রাজি হয়েছেন।

এ নিয়ে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের পর ডোজ পাওয়া গেলে অর্থ প্রদান করবে মার্কিন প্রাশাসন। এছাড়া দেশটির সরকার অতিরিক্ত আরও ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডোজও কিনে নিতে পারে।

সারা বিশ্বে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলাচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর কাছে করোনার ভ্যাকসিন পেতে বিশ্বের বিভিন্ন দেশ অর্ডার দেয়া শুরু করেছে। এর আগেও অক্সফোর্ডের বিপুলসংখ্যক টিকা কিনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD