বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ
সারা দেশজুড়ে তীব্র গরম

বাংলাদেশে আজ সবচেয়ে উত্তপ্ত ছিল সৈয়দপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
বাংলাদেশে আজ সবচেয়ে উত্তপ্ত ছিল সৈয়দপুর

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত সৈয়দপুর স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার(৩১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।

তীব্র গরম আর রোদে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই বিশ্রাম নিচ্ছেন গাছের তলায় বা ছায়া পড়েছে এমন স্থানে। অসহ্য রোদের তাপে কাজ করতে পারছেন না শ্রমিকরা। গরমে অতিষ্ঠ হয়ে ফুটপাত থেকে আখের রস, লেবুর শরবত খেয়ে তৃষ্ণা মেটাতে দেখা গেছে অনেককে।

সৈয়দপুর শহরের রিকশা চালক হাসান আলি বলেন, আজকে সারাদিন অনেক গরম করেছে সঙ্গে তীব্র রোদ। সকালে রিকশা নিয়ে বের হয়েছি সন্ধ্যা পর্যন্ত সমানভাবে গরম আর রোদ।

মুন্সিপাড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলি বলেন, সকালে এসেছি কাজে রোদ আর গরমের কারণে কাজ করতে পারছিনা৷ আজকে ছাদে কাজ ছিল রোদের কারনে করতে পারিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজকে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি আজকে দেশের সর্বচ্চো তাপমাত্রা। আগামী কয়েকদিন এরমধ্যে তাপমাত্রা ওঠানামা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD