শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

বাবা-মা’র করোনা নেই, কিন্তু সদ্যজাত ৩ সন্তান করোনায় আক্রান্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

লাফিয়ে লাফিয়ে মৃত্যু সংখ্যা যেমন বেড়েছে। ঠিক তেমনই দ্রুত গতিতে রূপ বদলে যাচ্ছে করোনা। আর তাই জন্যই হয়তো এখনও আশার আলো দেখছেন না বিশেষজ্ঞরা। করোনাভাইরাস প্রতিনিয়তই তার ধরণ বদল করায় আক্রান্তদের শনাক্ত করা ও চিকিৎসা প্রদান পদ্ধতি কঠিন হয়ে পড়ছে।  সম্প্রতি লাতিন আমেরিকায় ঘটেছে এমন একটি ঘটনা যেটি সত্যি অবাককাণ্ড। সদ্যজাত তিন জমজ শিশুর করোনা ধরা পড়েছে। যাদের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে। যদিও তাদের বাবা-মা’র কেউই করোনায় আক্রান্ত নন।

উইয়ন নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে জমজ শিশুগুলো জন্ম নেয়ার পর বেশ কয়েক ঘণ্টা ধরে তাদের পরীক্ষা করা হয়। তারা করোনায় কিভাবে আক্রান্ত হলো তা নিশ্চিত করতে শিশুদের বাবা-মারও করোনা টেস্ট করা হয়। কিন্তু তাদের টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

এদিকে সদ্যজাত তিন জমজ শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল।

তিন শিশুর চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে একটি ছেলে শিশু শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে। তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD