মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ দু’লাখ এবং মৃত্যু পাঁচ হাজারের নিচে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : পাঁচদিন পর ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ দু’লাখ এবং মৃত্যু পাঁচ হাজারের নিচে নেমে এলো। রোববার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার এবং মারা গেছেন সাড়ে চার হাজারের মতো মানুষ। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ১ কোটি ৩১ লাখ।

যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ৬০ হাজার এবং প্রাণহানি ৪শ’র নিচে ছিল। করোনাভাইরাসে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে, আক্রান্ত ৩৪ লাখের বেশি।

দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছে সাড়ে ৬শ’র বেশি। মোট মৃত্যু ৭২ হাজারের বেশি, আক্রান্ত পৌনে ১৯ লাখ। ইতালিকে টপকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে করোনায় প্রাণহানি ৩৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ৩ লাখ মানুষ।

এদিন ৫শ’ মানুষ মারা গেছে ভারতে, দেশটিতে প্রথমবার একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি। মোট মৃত্যু ২৩ হাজারের বেশি, আক্রান্ত পৌনে ৯ লাখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD