মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ৬৩২৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩২৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২৬ হাজার ১৭৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ১০৩ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার ৩১২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জন। মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭৯২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ হাজার ২০০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD