মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। খবর সিএনএন।

এর আগে সোমবার (৬ জুলাই) করোনার উপসর্গ থাকায় পরীক্ষা করতে দিয়েছেন বলে সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের নিজেই এ কথা জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, ফুসফুসের পরীক্ষা করিয়ে এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। ফুসফুস ঠিক আছে। কোভিড-১৯ উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছি, কিন্তু সব ঠিক আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো শুরু থেকে করোনাকে পাত্তা দেননি। বলসোনারো করোনাকে কেবল একটি ‘সামান্য ফ্লু’ হিসেবে উপহাস করেছেন এবং এর আগে প্রকাশ্যে কোন মাস্ক ছাড়াই সমাবেশে উপস্থিত হয়েছিলেন এমনকি সমর্থকদের জড়িয়ে ধরেছিলেন। তিনিও ট্রাম্পের সুরে সুর মিলিয় কথা বলেছেন। তবে এখন তাকেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো সুর পাল্টে মাস্ক পরতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে অন্যদেরও মাস্ক পরার পরামর্শ দেন।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন। মারা গেছেন ৬৫ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD