মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারঘোরিয়া শাখার অগ্রণী ব্যাংকের পাশের একটি ভবনের নিচে সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মৃত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আনসার ব্যাটালিয়নের এক সদস্য।

রোববার (১১ জুলাই) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বারোঘরিয়া ইউনিয়নের নতুনবাজার এলাকার গীরেন কর্মকারের ছেলে রতন কর্মকার (২০)।

জানা যায়, রোববার (১১ জুলাই) সকালে অগ্রণী ব্যাংকের বারঘোরিয়া শাখার পাশের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময়ে ট্যাংকে পড়ে যায় রতন কর্মকার। এদিকে করোনা প্রতিরোধে রাস্তায় টহলরত আনসার সদস্য বেলাল হোসেন (৩৬) তাকে উদ্ধার করতে এলে সেপটিক ট্যাংকে পড়ে অসুস্থ হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান জানান, স্থানীয়রা তাদের ২ জনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নির্মাণ-শ্রমিক রতন কর্মকারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আনসার ব্যাটলিয়ন সদস্য বেলালকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD