শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

ভারতে একদিনেই আক্রান্ত আরও সাড়ে ৬ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে একদিনেই আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একদিনে নতুন করে আরও ৬ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০১।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোভিড ১৯য়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে মোট ৫১ হাজার ৭৮৪ জন। গত চারদিনে ২৫ হাজার আক্রান্তের ঘটনা অন্তর্ভূক্ত হয়েছে। করোনায় আক্রান্তে শীর্ষ দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান ১১তম।

গত দু’মাসে দেশটিতে করোনা পরীক্ষার সক্ষমতা ১শ গুণ বাড়ানো হয়েছে। ভারতে করোনায় আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৪০ জন। অপরদিকে তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮৪ জন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার এবং তামিলনাড়ুতে ১৪ হাজার।

এদিকে, শুক্রবার দিল্লিতে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬০ জন। ভারতে করোনায় আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩১৯।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD