মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক ‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ ফ্যামিলি কার্ডের উদ্বোধন:প্রথম ধাপে পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দুজনের মৃত্যু ইরানের নারী ফুটবল দলকে আশ্রয় দিতে চাইলেন ট্রাম্প আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু শাহজালালে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ইয়াবার বড় চালান উদ্ধার

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। মারা গেছেন ১৯৫ জন।

সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবার সকালের পরিসংখ্যান থেকে জানা গেছে, ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৬৮ জনের। প্রায় ১২ হাজার ৭২৭ রোগী সুস্থ হয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে টানা লকডাউন চললেও কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না কোভিড-১৯। ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

গতকাল সোমবারও ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে ২ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হন। একদিনের মধ্যেই মারা যান ৮৩ রোগী।

রোববারও দেখা গেছে প্রায় একই চিত্র। ওইদিনও নতুন করে ২ হাজার ৪৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিকে লকডাউন চলায় ভারতজুড়ে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকায় দেশটির অর্থনীতির চাকাও অচল।

গত মার্চে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় সরকার গরিবদের সাহায্যের জন্যে ১.৭০ লাখ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করে।

কিন্তু করোনাভাইরাসকে প্রতিরোধে টানা যে লকডাউন চলেছে তাতে ক্ষতিগ্রস্থ শিল্পগুলোকে পুনরুদ্ধার করতে পারে এবং দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে পারে এমন কোনো আর্থিক প্যাকেজ এখনও ঘোষণা করেনি মোদি সরকার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD