সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বেগম রোকেয়া পুরস্কার পাচ্ছেন ঋতুপর্ণা জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

রাখাইনে আগুনের কুণ্ডলী, আতঙ্কে টেকনাফ সীমান্তের বাসিন্দারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্তের রাখাইন অংশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এতে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সোমবার (৫ মে) উপজেলার শাহপরীর দ্বীপ ও হোয়াইক্যং সীমান্তের মানুষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রোববার ও সোমবার সীমান্তের রাখাইন অংশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্থানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে গোলাগুলি বা বিকট কোনো শব্দ শোনা যায়নি।

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, রোববার থেকে ওপারে মিয়ানমার রাখাইনের নাইচদং গ্রামের কয়েকটা জায়গায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই।

শাহপরীর দ্বীপের জেলে ইমাম হোসেন বলেন, সীমান্তে ধোঁয়া দেখা গেলেও কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি।

এ বিষয়ে রোহিঙ্গা নেতা সৈয়দ আলম বলেন, রাখাইনের যেসব গ্রাম ছেড়ে রোহিঙ্গারা পালিয়েছেন আরাকান আর্মির সে গ্রামের রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় বলে শুনেছি। এ কারণে আগুন ও ধোয়া দেখা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD