শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

রাজীবপুরে মাদক সহ একজন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুর উপজেলায় গাঁজা সহ এক জনকে আটক করেছে থানা পুলিশ।

আজ বুধবার উপজেলার স্লুইসগেট এলাকা থেকে শফিকুল ইসলাম (২৮) নামের এক ব্যাক্তিকে তল্লাশি করলে বস্তাবন্দি আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃতের বাড়ি শেরপুর সদর উপজেলার বলাইচর গ্রামে।তার পিতার নাম ইমতেজ শেখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার এএসআই আতাউর রহমান বলেন,নিয়মিত টহলের অংশ হিসেবে স্লুইস গেট এলাকায় দায়িত্ব পালনের সময় খবর পাই মাদক পাচারের। পরে রৌমারী থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করলে একটি বস্তায় মোড়ানো অবস্থায় প্রায় আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। এসময় শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়।

এবিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোর্শেদ তালুকদার সাংবাদিকদের জানান, শেরপুর জেলার এক মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

লাইট নিউজ/রুস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD