মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

রোববার (১৯ জুলাই) রাত থেকে আজ (২০ জুলাই) সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর রাস্তা ও ফুটপাত। এতে অনেক সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

গুলিস্তান, মতিঝিল, কারওয়ানবাজার, ফার্মগেট, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা, মতিঝিল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শনিরআখড়া থেকে তেজগাঁওয়ে যাওয়া বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আসিফ মাহবুব জানান, টানা বৃষ্টিতে গুলিস্তান, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা, তেজগাঁওয়ের সব রাস্তায়ই পানি জমে গেছে। ফলে এই পথ দিয়ে অফিসে আসা আজ খুব বেশিই কষ্টকর ছিলো। জলাবদ্ধতার কারণে এসব সড়কে যানজটও ছিল, যা গত কয়েকমাসে দেখিনি।

কারওয়ানবাজারের ব্যবসায়ী সুমন পাটোয়ারি জানান, বাসা থেকে আসতে সব রাস্তায়ই পানি দেখেছি। টানা বৃষ্টিতে অনেক রাস্তাই তলিয়ে গেছে। কারওয়ানবাজারে আমার প্রতিষ্ঠানের নিচেও হাঁটু পানি। আর জমে থাকা পানিতে চলাচলও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।
হাঁটু থেকে কোমরপানিতে ডুবে গেছে সড়ক

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে এ অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৯ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এসময় আকাশ আংশিক মেঘলা থাকবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD