শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

লালমনিরহাটে বিপুল পরিমাণ সরকারী ওষুধসহ স্বামী- স্ত্রী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : লালমনিরহাটে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ১৭৫টি ওজন পরিমাপক যন্ত্রসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল আনুমানিক ৩ ঘটিকায় লালমনিরহাট পৌরসভার ড্রাইভারপাড়া এলাকার নিজ ভাড়া বাসা থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটকরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধামাইটারী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া (৪২) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮)। তারা লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া রেলওয়ের কোয়ার্টার ভাড়া নিয়ে পান ও ওষুধ বিক্রি করতেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ আলম এর বরাত দিয়ে অভিযান পরিচালনাকারী উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া রেলওয়ের কোয়ার্টার ভাড়া নিয়ে পান ও ওষুধ বিক্রি করতেন আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া। তিনি পান ও ওষুধের দোকানের আড়ালে সরকারি হাসপাতালের ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম বাড়িতে রেখে বিক্রি করতেন। গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৭৫টি ওজন পরিমাপক যন্ত্রসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সরকারি ওষুধ জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে রাজ্জাক ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে আটক করা হয়।
জব্দকৃত ওষুধ সিজার লিস্টসহ মূল্য নির্ধারণের পর সদর থানায় তাদের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়।

৬/৭ বছর ধরে সরকারি ওষুধ বিক্রির কথা স্বীকার করেন তারা। এসব ওষুধ জেলার সব হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য বরাদ্দ বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেন আটকরা। যার বেশির ভাগই ছিল আদিতমারী উপজেলার বরাদ্দকৃত ওষুধ। এসব ওষুধ লালমনিরহাট জেলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করতেন তারা।

এ বিষয়ে জানতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়ের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD