মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার হবেন।

আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন- আইনি সুবিধা পাওয়ার অধিকারও তার রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও আইনমন্ত্রী জানান।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে। বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। তবে সরকার চাইলে অধিবেশন বসতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD