সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

সাতপাকে বাঁধা পড়লেন নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

 

করোনার সংক্রমণ রোধে ভারতে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে আজ (১৪ মে) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ।

কনে নিখিলের দীর্ঘ দিনের বন্ধু ডা. পল্লবী শর্মা। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (১৪ মে) সকাল ৬টা ৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান হবে। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে স্থগিত রেখেছিলেন নিখিল ও পল্লবীর পরিবার। তবে করোনার এই পরিস্থিতি থেকে খুব শিগগির বের হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আজ বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবারের সদস্যরা।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সরকারি বিধিনিষেধ মেনেই বিয়ের অনুষ্ঠান হবে। সরকারি নিয়ম অনুযায়ী, বিয়েতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের কাছ থেকেও অনুমতি নিয়েছেন নিখিলের পরিবার।

২০০৩ সালে তেলেগু ভাষার ‘সম্ভ্রম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ভাষার ‘হ্যাপি ডেজ’ সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ান তিনি। এ পর্যন্ত নিখিল অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে নিখিলের হাতে তেলেগু ভাষার দুটি সিনেমার কাজ রয়েছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD