মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

১৭ বছর পর মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিলেন মার্কিন সুপ্রিমকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করতে যুক্তরাষ্ট্রের আইন বিভাগের বিরুদ্ধে একাধিক আসামির স্বজন মামলা করায় তাদের রায় বছরের পর বছর ধরে ঝুলে ছিল। দেশটির সুপ্রিমকোর্ট সোমবার এসব আসামির বিরুদ্ধে রায় কার্যকরে আইনি বাধা দূর করতে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, এর ফলে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরের বাধা কাটলো। তিন খুনের আসামি ড্যানিয়েল লুইস লির মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ১৭ বছর পর দেশটিতে আবারও মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে যাচ্ছে।

আলজাজিরা জানায়, সুপ্রিমকোর্টে ৫-৪ ভোটে মৃত্যুদণ্ডের পক্ষে রায় আসে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরকে অমানবিক ও অপ্রচলিত পদ্ধতি দাবি করে এর বিরুদ্ধে আসামিপক্ষ মামলা করায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন গুরুতর আমামির মৃত্যুদণ্ড ঝুলে ছিল।

এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, আইন বিভাগ যাতে দেশের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখতে পারে, এ জন্য দণ্ডাদেশ কার্যকরের বাধা দূর করা হয়েছে।

এদিকে, আসামির স্বজনরা করোনাভাইরাসের দোহাই দিয়ে তিন খুনের মামলার আসামি লির মৃত্যুদণ্ড পরে কার্যকরের আবেদন করেছে ইন্ডিয়ানার প্রশাসনের কাছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD