মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

২০২৬ সালে বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ এস্তোনিয়া, কীভাবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য ২০২৬ সালের বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষস্থান পেয়েছে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া। নতুন এক বৈশ্বিক সূচকে ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসার সুযোগ এবং বিদেশিদের সম্পত্তির অধিকারসহ বিভিন্ন সূচকে ভালো অবস্থানের কারণে দেশটি প্রথম হয়েছে।

রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্সে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে ছিল আর্থিক ও করব্যবস্থা, জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন দেশে বসবাসের সুযোগ।

এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থায় ৯৯, ব্যবসার সুযোগে ৯৬, আবাসনের সামর্থ্যে ৮২, সবুজ পরিবেশে ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর পেয়েছে। তবে শীতের কারণে জলবায়ু আরামের সূচকে দেশটির স্কোর ছিল মাত্র ২০।

বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় এস্তোনিয়ার পর রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, তাইওয়ান, লিথুয়ানিয়া, হংকং, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, চেকিয়া এবং মাল্টা।

ইউরোপের মধ্যে এস্তোনিয়ার পর সবচেয়ে এগিয়ে রয়েছে পর্তুগাল, যা বৈশ্বিক তালিকায় চতুর্থ। এছাড়া লিথুয়ানিয়া ষষ্ঠ, চেকিয়া নবম এবং মাল্টা দশম স্থানে রয়েছে।

প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডিজিটাল নোম্যাড, পরিবার ও উদ্যোক্তাদের জন্যও আলাদা র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। পরিবার নিয়ে বসবাসের জন্যও এস্তোনিয়া বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে। আর ডিজিটাল নোম্যাডদের জন্য মালয়েশিয়ার পর দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে রয়েছে পর্তুগাল।

সূত্র: ইউরোনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD