মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

২০২৬ সাল চললেও এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কৌতূহল তৈরি হয়েছে আগামী বছরের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে। এই কৌতূহলের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক বিশেষ প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এই আগাম আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮ সনে) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে (আরব দেশগুলোতে) রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে।

গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে এবং পরদিন সোমবার থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনা।

সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। সেই হিসেবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানিয়েছেন, তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে। তথ্যসূত্র: জর্ডান নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD