শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রস‌চিব বলেন, আজকের বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।

ব্রিফিংয়ে জসীম উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ‍্য। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশই আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, দুই দেশের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়, কৃষি, বাণিজ্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা, উচ্চশিক্ষা, সরাসরি ফ্লাইট চালুর মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, এখনই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের উপযুক্ত সময়।

তিনি আরও জানান, খুব শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD