বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা ‘গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ১৩০০ উন্নয়ন প্রকল্প’ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের

২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফাঁকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ভাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হারুনুর রশিদ (৪৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ানের পাকুড়িয়া গ্রামের মৃত্যু গোলাম উদ্দিনের ছেলে। তিনি রোড-গ্রিলের দোকান মালিক।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জানান, হারুনুর রশিদ প্রতিদিনের মতো আজ সকালে মোটরসাইকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজারে তার দোকানে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আরেকটি মোটরসাইকেল এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, আহত হারুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিসিন কর্নারে আনলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আহত আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD