মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

৩ জনকে পিষে দিল বেপরোয়া গাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগরে একটি বেপরোয়া গাড়ির চাপায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তেল ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, দুই তেল ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালোইঞ্জিনচালিত ভটভটিতে গুরুদাসপুর যাচ্ছিলেন। ভটভটিটি হামকুড়িয়া মান্নাননগর বাজার অতিক্রম করার পর বিকল হয়ে যায়।

এ অবস্থায় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD