শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

জাপানে শনিবার গভীর রাতে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৩। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানি আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম কিওডো নিউজ।

বিশ্বের অন্যান্য দেশের মতো করানো সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। তার মধ্যেই আবারও দেশটিতে ভূমিকম্প আঘাত হানলো।

জাপানের ভূমিকম্প দপ্তর জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫১ মিনিটের দিকে জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমামি-ওশিমা দ্বীপপুঞ্জের কাগোশিমা এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬০ কিলোমিটার গভীরে। জাপানের ওকিনাওয়া এবং দেশের দক্ষিণতম প্রধান দ্বীপ কিউশুতেও ভূমিকম্পটি অনুভূত হয়।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৯ এপ্রিল আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ‘রিং অফ ফায়ার’র সোজা বাংলা ‘আগুনের গোলা’। এটি এমন একটি কাল্পনিক বেল্ট, যা ঘোড়ার খুড়ের মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ।

ভূ-তাত্ত্বিকরা জানান, রিং অফ ফায়ারের কারণেই বিশ্বে ৯০ শতাংশ ভূমিকম্প হয়ে থাকে। কেননা ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই রিং অফ ফায়ার অঞ্চলে ৪৫২টি আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠে অবস্থিত মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ। এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রিং অফ ফায়ার-এর অন্তর্ভুক্ত। তাই এসব অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD