শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

গাজীপুরের টঙ্গীর শাহ মাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (১০ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সংস্থাটি।

সংস্থাটি জানায়, কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতি পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৫ লিটার তেল এবং ২ কেজি করে ডাল, চিনি, লবণ ও সুজি।

সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা বলেন, মানবতা যেখানে হুমকির মুখে সেখানেই সহযোগিতার হাত বাড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকারের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, গাজীপুর ইউনিটের সভাপতি মো. আতাউল্যাহ মন্ডলসহ সোসাইটির বিভিন্ন বিভাগ ও গাজীপুর ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।

সদ্য শেষ হওয়া বছরের ২৭ নভেম্বর গাজীপুরের টঙ্গীর শাহ মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০০ ঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বস্তির ৬০০ পরিবার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD